Dhaka , Saturday, 14 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি সেই শিক্ষকের সভাপতির পদ থেকে পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : 01:31 am, Monday, 14 October 2019
  • 602 Time View

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি খন্দকার মাহমুদ পারভেজ পদত্যাগ করেছেন। রবিবার বিকাল ৪টায় বিভাগের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেন।

খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের আপন ভাতিজা।

সকাল থেকে বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া, শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারি আচরণ এবং অনৈতিকভাবে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, খন্দকার মাহমুদ পারভেজ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আমার কাছে পদত্যাগপত্র দাখিল করেন। আমি এটি উপাচার্যের কাছে পাঠিয়ে দেব।

তবে শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ কিংবা পদত্যাগ চান। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান সোহান বলেন, তিনি শিক্ষক পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে তিনি বিভাগ থেকে পদত্যাগ না করলে আমরা আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

আন্দোলনের মুখে বশেমুরবিপ্রবি সেই শিক্ষকের সভাপতির পদ থেকে পদত্যাগ

Update Time : 01:31 am, Monday, 14 October 2019