ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্লবী থানায় র্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক নূরে আলম।
অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র্যাব-৪ । পরে র্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্নেল ইসহাক খালেদা জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন্স সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা। এদের মধ্যে শনিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ইসহাকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেন। মামলা নম্বর ৪২। র্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এ মামলা করে র্যাব।
News Title :
|| বিশেষ বিজ্ঞপ্তি ||
কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত।
পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন
চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান।
একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা…
দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ
-
Reporter Name - Update Time : 03:12 am, Monday, 14 October 2019
- 318 Time View
Tag :
Popular Post