উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তুরস্ক-আরব লীগ। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সব তুর্কি সেনাদের প্রত্যাহার করে নিতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শনিবার মিসরের রাজধানী কায়রোয় ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের জরুরি অধিবেশন থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল জুবায়েরসহ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
আরব লীগের মহাসচিব আহমেদ আবুলগেইত বলেন, আমরা সিরিয়ায় তুরস্কের আগ্রাসনের নিন্দা জানাই। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সিরিয়ার ভূমি থেকে সেনা প্রত্যাহারের জন্যও আঙ্কারার প্রতি আহ্বান জানাচ্ছি।
এ আগ্রাসনের ফলে যেকোনো ধরনের মানবিক বিপর্যয় দেখা দিলে তুরস্ককে তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ার করে দেন আরব লীগ মহাসচিব।
এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরব লীগের বৈঠকে দেয়া বক্তৃতায় বলেন, আমরা একটি আরব দেশে ইসরাইল বা তুরস্কের আগ্রাসন মেনে নিতে পারি না এবং উত্তর সিরিয়ায় তুর্কি আগ্রাসনের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফেরত দেয়া উচিত।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর ওই বছরের নভেম্বরে দেশটির সদস্যপদ বাতিল করেছিল আরব লীগ।
কুর্দি মিলিশিয়াদের হটিয়ে নিরাপদ অঞ্চল নিশ্চিত করার লক্ষ্যে বুধবার থেকে উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী।
বুধবার ভোরের দিকে সেনাবাহিনীর অগ্রবর্তী দলগুলো তাল আবায়াদ ও রাস আল-আইন শহরের দুটি পয়েন্ট দিয়ে সিরিয়ায় ঢোকে তুর্কি সেনারা।
News Title :
|| বিশেষ বিজ্ঞপ্তি ||
কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত।
পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন
চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান।
একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা…
দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরিয়া অভিযান নিয়ে মুখোমুখি তুরস্ক-আরব লীগ
-
Reporter Name - Update Time : 02:32 am, Monday, 14 October 2019
- 527 Time View
Tag :
Popular Post