Dhaka , Thursday, 5 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কোতোয়ালিতে সেবা ছাউনি উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 04:52 pm, Monday, 23 December 2019
  • 236 Time View

নগরের কোতোয়ালী থানায় আগত সেবাপ্রার্থীদের সুবিধার জন্য থানা প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে সেবা ছাউনি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ সেবা ছাউনি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

পরে সিএমপি কমিশনার থানায় অফিসার কর্নার পরিদর্শন করেন।

এ সময় চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ইউসিবি ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সিএমপি কমিশনার বলেন, আমরা চাই থানা হোক জনবান্ধব। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে থানায় এসে সেবা নিতে পারেন। থানায় একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই আমরা। সেবা ছাউনির মাধ্যমে থানায় আগত মানুষ উপকৃত হবেন।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

কোতোয়ালিতে সেবা ছাউনি উদ্বোধন

Update Time : 04:52 pm, Monday, 23 December 2019