Dhaka , Thursday, 5 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁয়ের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • Update Time : 04:22 pm, Monday, 23 December 2019
  • 225 Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম রেজাবুল ইসলাম (২৬)। তাঁর বাড়ি হরিপুর উপজেলার আমগাঁও খানপুর গ্রামে। আজ রোববার ভোররাতে উপজেলার ডাবরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোররাত সাড়ে চারটার দিকে একদল গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার ডাবরি সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান। সে সময় ১৪৬ বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে দেশে ফিরে আসতে পারলেও রেজাবুল গুলিবিদ্ধ হন। পরে তাঁর সহযোগীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা আজ সকাল আটটার দিকে চিকিৎসার জন্য গুলিবিদ্ধ রেজাবুলকে গ্রাম থেকে নিয়ে যান। বেলা ১১টার দিকে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রকিবুল আলম বলেন, রেজাবুলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর নাভির নিচে গুলি লেগেছিল। অবস্থা দেখে মনে হয়েছে খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছিল।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

ঠাকুরগাঁয়ের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Update Time : 04:22 pm, Monday, 23 December 2019