Dhaka , Thursday, 5 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালে যুবক হত্যার ঘটনায় আটক ৯

  • Reporter Name
  • Update Time : 04:04 pm, Monday, 23 December 2019
  • 222 Time View

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহতের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার সকাল সোয়া ৯টার দিকে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ছোট পুইয়া উটা গ্রামে স্থানীয় রাজ্জাক করিগরের ছেলে মো. সজিব করিগরকে (১৯) হত্যা করে প্রতিপক্ষ। এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন একই গ্রামের সুব্রত সরকার।’

পুলিশ এ ঘটনায় বিকেলে সুব্রত সরকারসহ তার সাথে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৮ জনকে আটক করেছে।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিকেলের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ছোট পুইয়া উটা গ্রামে জমি নিয়ে সজিবের বাবা রাজ্জাকের সাথে সুব্রতর বাবা পরিমল সরকারের বিরোধ চলে আসছিলো। আজ (রোববার) সকালে বিরোধীদের জমির মাটি কাটছিলো সজিব। এ সময় বাধা দেয় সুব্রত। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সুব্রত সজিবকে ছুরিকাঘাত করে। এতে সজিব মাটিতে পড়ে। স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সজিবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুব্রত ও তার সহযোগী ৮ জনকে আটক করে। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনসহ স্থানীয়রা সবিজ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

বরিশালে যুবক হত্যার ঘটনায় আটক ৯

Update Time : 04:04 pm, Monday, 23 December 2019