মোঃ মতিউর রহমান : চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলী খেলা’য় ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। ফাইনালে একই জেলার বলী রাশেদকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে নগরীর লালদীঘি ময়দানে এ খেলার উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। ফাইনাল রাউন্ডে প্রায় ৩০ মিনিটের বেশি সময় খেলার পর প্রধান রেফারি হাফিজুর রহমান ‘টেকনিক্যাল আউট’ ঘোষণা করেন রাশেদকে। খেলা শুরুর আগেই নানা বয়সী দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদীঘির ময়দান। বলী খেলার ১১৬তম আসর পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সদস্যসচিব আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের বলী খেলার ১১৬তম আসরে ১২০ জন বলী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ফাইনালে রাসেলকে হারিয়ে বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ বলী।’তিনি আরও বলেন, ‘ফাইনালে প্রায় ৩০ মিনিট লড়াইয়ের পর রাশেদকে “টেকনিক্যাল আউট” ঘোষণা করেন রেফারি। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফ বলীকে। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা।’এদিকে, বলীখেলাকে ঘিরে বৃহস্পতিবার থেকে লালদীঘি ময়দানের আশপাশের এলাকাজুড়ে বৈশাখীমেলা জমে উঠেছে। মেলা আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, ১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনও বন্ধ ছিল না। তবে দুই বছর করোনা মহামারির কারণে খেলা এবং বৈশাখী মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়। এরপর থেকে পুনরায় প্রতি বছর যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয় জব্বারের বলী খেলা। এই খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।
News Title :
|| বিশেষ বিজ্ঞপ্তি ||
কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত।
পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন
চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান।
একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা…
দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জব্বারের বলী খেলা’য় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
-
Reporter Name - Update Time : 12:03 am, Saturday, 26 April 2025
- 995 Time View
Tag :
Popular Post