Dhaka , Thursday, 5 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলীর ‘আকাশ বিরিয়ানি কিং’ নাটকীয়ভাবে কারাগারে!

  • Reporter Name
  • Update Time : 11:30 pm, Wednesday, 21 May 2025
  • 679 Time View

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে ভাইরাল হওয়া আকাশ বিরিয়ানি হাউজের মালিক মো. এনাম হোসেন ওরফে আকাশ (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে কর্ণফুলী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

গ্রেপ্তারকৃত আকাশ চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার হাজী কামাল উদ্দিনের ছেলে। তিনি কর্ণফুলীর মইজ্জ্যারটেক মোড় এলাকায় ‘ভাইরাল আকাশ বিরিয়ানি হাউজ’ নামে একটি দোকান পরিচালনা করতেন, যা সম্প্রতি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এদিকে আকাশের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রেপ্তারের ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয়দের অভিযোগ, আকাশের জমজমাট বিরিয়ানি ব্যবসা দখলে নিতে একটি মহল পুলিশকে ব্যবহার করে এই ঘটনাটি ঘটিয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী বলছেন, আকাশের বিরিয়ানি দোকানটি কর্ণফুলীতে ইতিমধ্যে ব্র্যান্ডে পরিণত হয়েছিলো, যা কিছু অসাধু প্রতিযোগির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার একটি চলমান মামলার অংশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।।।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

কর্ণফুলীর ‘আকাশ বিরিয়ানি কিং’ নাটকীয়ভাবে কারাগারে!

Update Time : 11:30 pm, Wednesday, 21 May 2025