Dhaka , Thursday, 5 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাগ্য বদলের আশায় দুবাই পাড়ি, সড়কে প্রাণ গে’ল আনোয়ারার যুবকের

  • Reporter Name
  • Update Time : 11:58 am, Saturday, 14 June 2025
  • 690 Time View

আনোয়ারা প্রতিনিধি : ভাগ্য বদলের আশায় ১ বছর আগে দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। নতুন একটি কোম্পানির চাকরিও নিয়েছিল। কিন্তু কর্মক্ষেত্রে যোগদানের আগেরদিন রাতে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বুক ভরা আশা নিয়ে বিদেশ পাড়ি দেওয়া রুবেলের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার সহপাঠী, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায়।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত দুইটার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার নুর মোহাম্মদের ছেলে। সে নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদের প্রবাসী সদস্য।

নিহতের স্বজনরা জানান, চার ভাই এক বোনের মধ্যে রুবেল সবার বড়। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের আশায় দুবাই পাড়ি জমান। একটি রেস্টুরেন্টের কাজ করত; কিছুদিন আগে একটি নতুন চাকরিও নিয়েছিল অন্য একটি কোম্পানিতে। গত ৭ জুন (শনিবার) ঈদেরদিন বাংলাদেশ সময় রাত বারটোর দিকে দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন রুবেল। ৬ দিন আইসিইউতে ছিলেন। সবশেষ শুক্রবার বাংলাদেশ সময় রাত দুইটার সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহতের ফুফাতো ভাই আলী আজম বলেন, ‘একটি কোম্পানিতে চাকরি করত সে; সেটা ছেড়ে একটি নতুন চাকরিও নিয়েছিল বলে খুশিমনে আমাদের জানিয়েছে। নতুন চাকরিতে যোগদানের আগের দিন রাতে একটি মার্কেটের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে নেওয়া হয়। ৬ দিনপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

নিহতের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া রহ. স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, ‘এই গ্রামের অনেকেই বিভিন্ন দেশে রয়েছেন। যারা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গমন করেছেন। ঠিক নুরুল আবছার রুবেলও ভাগ্য পরিবর্তনের জন্য দুবাই গিয়ে এক বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা গেল। সত্যিই দুঃখজনক। পরিবারের উপার্জনের একমাত্র সম্ভব ছেলেটিকে হারিয়ে তার মা-বাবা প্রায় অজ্ঞান। সংসারের হাল ধরতে সে বিদেশ পাড়ি দিয়েছিল। তবে ভাগ্য তার সহায় হয়নি। লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি আমরা।।।।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

ভাগ্য বদলের আশায় দুবাই পাড়ি, সড়কে প্রাণ গে’ল আনোয়ারার যুবকের

Update Time : 11:58 am, Saturday, 14 June 2025