Dhaka , Monday, 2 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক।

কর্ণফুলী প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মাস্টার পাড়ার গর্ব প্রসেনজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৫ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ কনভোকেশনে সর্বোচ্চ একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে “বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক” অর্জন করেছেন।  অত্র বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগ হতে  বিবিএ এবং এমবিএ ইন এগ্রিবিজনেস উভয় ডিগ্রি পর্যায়ে অসাধারণ ফলাফল তাকে এই সম্মান এনে দেয়।

বর্তমানে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর-এর উদ্ভিদ প্রজনন বিভাগে  বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত আছেন। ধান প্রজনন, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার—এই তিন ক্ষেত্রেই বৈজ্ঞানিক সহকারী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

প্রসেনজিতের শৈশব কেটেছে মুছাপুরের শান্ত পরিবেশে। পিতা দুলাল চন্দ্র দাস  অবসরপ্রাপ্ত চাকুরিজীবী এবং মাতা বুলবুল রাণী দাস একজন গৃহিণী। দুই ভাইবোনের পরিবারের মেজো ছেলে প্রসেনজিৎ শুরু থেকেই পরিশ্রমী, মনোযোগী এবং লক্ষ্যনিষ্ঠ ছিলেন।

তার শিক্ষাজীবন শুরু মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ে, যেখানে তিনি ২০০৯ সালে মাধ্যমিক এবং ২০১৩ সালে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেন। পরবর্তীতে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে এগ্রিবিজনেসে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি ধারাবাহিকভাবে সর্বোচ্চ ফলাফল অর্জন করেন। ইতোমধ্যে তার একটি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে, যা তার গবেষণা-অভিযাত্রাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।

এই স্বর্ণপদক প্রাপ্তির আনন্দে প্রসেনজিৎ দাস বলেন—
“এই অর্জন আমার একার নয়। আমার সম্মানিত শিক্ষকমন্ডলী, পিতামাতা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং শুভানুধ্যায়ী সকলের সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণা ছাড়া আমি আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সবাই আমার জন্য আশীর্বাদ কামনা করবেন।”

তিনি আরও জানান—
“বাংলাদেশের ধান গবেষণা ও কৃষি উন্নয়নে বাস্তবভিত্তিক, কৃষক-বান্ধব ও জলবায়ু-সহনশীল উদ্ভাবন নিয়ে কাজ করতে চাই। আন্তর্জাতিক মানের গবেষণা করে দেশের কৃষিক্ষেত্রকে আরও এগিয়ে নিতে চাই।”

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক।

Update Time : 08:12 pm, Monday, 15 December 2025