Dhaka , Sunday, 22 March 2026
News Title :
  || বিশেষ বিজ্ঞপ্তি || কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত। পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান। একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা… দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ  স্বর্ণপদক। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন

  • Reporter Name
  • Update Time : 07:09 pm, Tuesday, 20 January 2026
  • 414 Time View

পটিয়া প্রতিনিধি:  নেসক্যাফ (NESCAFE)কফি হলো বিশ্ববিখ্যাত বহুজাতিক সুইজারল্যান্ড ভিত্তিক খাদ্য ও পানীয় কোম্পানি “নেসলে” এর একটি কফি ব্র্যান্ড, যা মূলত ইনস্ট্যান্ট কফি তৈরিতে ব্যবহৃত হয়। ১৯৩৮ সালে চালু হওয়া এই ব্র্যান্ডটি কফি বিন থেকে তৈরি হয় এবং গরম পানিতে মিশিয়ে দ্রুত কফি তৈরির সুবিধা দেয়। বিশ্বজুড়ে নেসলে-এর বিভিন্ন ফ্যাক্টরিতে এর উৎপাদন হয়।

বাংলাদেশে নেসক্যাফ কফিসহ নেসলের সকল পণ্য প্যাকেজিং ও বাজারজাতকরণ করা হয় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত কারখানা থেকে। এছাড়া বাংলাদেশের আর কোথাও তাদের প্যাকেজিং শাখা না থাকলেও অনুসন্ধানে উঠে এসেছে নেসক্যাফ কফির নকল ফ্যাক্টরীর ভয়ংকর চিত্র। চট্টগ্রামের পটিয়া থানাধীন আমজুরহাট সংলগ্ন নাইখাইন টেকের পেট্রোল পাম্পের পাশের গলির ২৫০ মিটার ভিতরে নেছার উদ্দিনের জায়গায় মেটকোর সাইনবোর্ড ব্যবহার করে একটি মানহীন কথিত বেকারীর আড়ালে গড়ে উঠেছে এই নকল কারখানা।যেই ফ্যাক্টরি হতে দৈনিক লক্ষ লক্ষ টাকার নকল নেসক্যাফ কফি বাজারজাতকরণ করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায় রায়হান, পারভেজ এবং জাফরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই নেসক্যাফ কফি উৎপাদন ও বাজারজাতকরণে জড়িত। তারা ময়লাযুক্ত খালি জার সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করে লেবেল ছাপিয়ে মানহীন ও মেয়াদোত্তীর্ণ কফি ঢুকিয়ে অরিজিনাল নেসক্যাফ কফি কে হুবহু নকল করতেছে যা সাধারণ মানুষের বুঝার কোন সুযোগ নাই। এসব নকল কফি অপেক্ষাকৃত কম মূল্যে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা সংগ্রহ করে আসল কফির দামে ভোক্তার নিকট বিক্রি করে।

ক্রেতারা স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্তে অরজিনাল ব্র্যান্ডের নেসক্যাফ কফি মনে করে পরিবার-পরিজনের জন্য নিয়ে যাচ্ছে এই নিম্ন মানের ভেজাল কফি। অথচ পরিবারের সদস্যরা এই ভেজাল কফি পান করে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।কারণ এই ভেজাল কফিগুলো উৎপাদন ও প্যাকেটজাত করা হয় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে। এমনকি যারা প্যাকেটজাত করে তাদের হাতে গ্লাভস পর্যন্ত থাকে না।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, এখানে নকল কফি তৈরির বিষয়টি তারা জানেন না। তারা জানেন এখানে বেকারী পণ্য উৎপাদিত হয়। এই ভেজাল কফি কারখানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে ভেজাল কফি তৈরির মূল হোতা রায়হান বলেন, এলাকার স্থানীয় লোকজন এবং প্রশাসনকে ম্যানেজ করে এই ভেজাল কফি কারখানা পরিচালনা করেন। নিউজ করে কোন লাভ হবে না, নিউজ করলে উল্টো ফাঁসিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে- তিনি বলেন- এই বিষয়ে কিছু জানেন না, তবে এখন যখন জেনেছেন দেশ ও জাতির স্বার্থে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :
About Author Information

Popular Post

  || বিশেষ বিজ্ঞপ্তি ||

পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন

Update Time : 07:09 pm, Tuesday, 20 January 2026