চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ, জনাব মুহাম্মদ নুরুল আবছার এর নেতৃত্বে এসআই-হাবিবুর রহমানের সহযোগীতায়,এসআই মাসুদুর রহমান, এসআই-মাহফুজুর রহমান, এএসআই-আমজাদ হোসেন, এএসআই-সবুজ হোসেন, এএসআই-মনিরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকারী ১। রমেশ দাশ (২৫), পিতা-মৃত রঞ্জিত দাশ, মাতা-মিতা দাশ, স্থায়ী সাং-মোল্লাপাড়া, চৌধুরীবাড়ী, ১১ নং ওয়ার্ড, থানা- লবনচরা, জেলা-খুলনা, বর্তমান সাং-বাসন্তি স্কুল, জেলেপাড়া, নাসির খানের পুকুরপাড়, টিটুর বিল্ডিং এর পাশে, প্রদীপ শীলের ভাড়াঘর, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রামকে গত ২৫/০৩/২০২৬খ্রিঃ তারিখ রাত ২২.২০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন বিটাক এলাকা হইতে এবং ২। মোঃ রেজোয়ান (২৪), পিতা- মোঃ লোকমান, মাতা- রোকসানা বেগম, স্থায়ী সাং-সাগরিকা মোড়, বাইন্যাপাড়া, জয়নালের ভাড়াঘর, বাইন্যাপাড়া মসজিদের পাশে, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রামকে ২৬/০৩/২০২৬খ্রিঃ তারিখ ভোর ০৪.১০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন অলংকার মোড় হইতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিএমপি এর পাহাড়তলী থানার ,এফআইআর নং-৩, তারিখ-১১ মার্চ, ২০২৬; জি আর নং-৩৬, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০; মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Reporter Name 









