নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়জিদে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছে। তাঁরা মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৯টা দিকে নগরের বায়জিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।দুজন নিহত হওয়ার বিষয়টি ল নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।ঘটনাটি বায়েজিদ বোস্তামী থানার এলাকায় হলেও এলাকাটি দেখা শোনা করেন হাটহাজারী থানাধীন মদুনাঘাট ফাঁড়ি। হাটহাজারী মধুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহি উদ্দিন সুমনুও ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এলাকাটিনগরের শেষ দিকে হাটহাজারী উপজেলার সীমান্তবর্তী এলাকা।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানাই, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন কায়সার ও আনিস।এরা দুজনে সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এই সময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকেই উদ্ধার করেন।কায়সার ও আনিসের বাড়ি হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়েশ এলাকায়। দুজনই আওয়ামী লীগের সমর্থক। তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বায়জিদ অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তের গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে একজন মারা যায়। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে পাশের এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসপি ওয়াসিম আরো জানান, পূর্ব শত্রুতার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
News Title :
|| বিশেষ বিজ্ঞপ্তি ||
কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত।
পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন
চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান।
একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা…
দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বায়জিদে দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা নিহত
-
Reporter Name - Update Time : 01:02 am, Saturday, 31 August 2024
- 197 Time View
Tag :
Popular Post