ডিপি বাংলা নিউজ ডেক্স : আজ ১২ রজব ১৪৪৬ হিজরি ১৩ জানুয়ারি ,(রোজ সোমবার) ইমামে আহলে সুন্নাত সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আলকাদেরি (রহঃ) এর ৫৭ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।আজকে আমি দক্ষিণ এশিয়ার এমন একজন নাবী প্রেমিক ও মহাপুরুষের কথা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ডিপি বাংলা নিউজের সাথে থাকুন। সৈয়দ মুহাম্মদ আজিজুল হক একজন সুফি সাধক, মুফতি, ইসলামি চিন্তাবিদ সুন্নি ইমাম। তিনি ইমাম শেরে বাংলা নামেও পরিচিত। সৈয়দ মুহাম্মদ আজিজুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত মেখল নামক গ্রামের এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে ১৯০৬ সালে (১৩২৩ হিজরী) জম্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মুহাম্মদ আব্দুল হামিদ এবং মাতার নাম সৈয়দা মায়মুনা খাতুন। তার দাদার নাম সৈয়দ মুহাম্মদ হাশমত উল্লাহ। তিনি পিতা-মাতা উভয় বংশধারায় সৈয়দ বংশীয় ছিলেন। বংশ পরিক্রমায় তিনি রাউজান উপজেলার সুলতানপুর হাজীপাড়া এলাকার কাজী এজাবত উল্লাহ শাহ, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী এবং লালিয়ারহাট এলাকার সৈয়দ হোসাইনুজ্জামান এর নিকটাত্মীয়। শৈশবকালে সৈয়দ মুহাম্মদ আজিজুল হক প্রাথমিক শিক্ষা আপন পিতার নিকট লাভ করেন। তারপর তিনি হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে ভর্তি হন। পরবর্তীতে টাইটেল পাশ করার পর তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য ভারতে গমন করেন এবং দিল্লীর বিখ্যাত ফতেহ্পুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আরবী, উর্দু, ফার্সি ভাষার লিখিত বিভিন্ন শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেন। একই মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস ও ফিকহ শাস্ত্রে প্রথম শ্রেণীর সনদ লাভ করেন। ভারত থেকে প্রত্যাবর্তনের পর সৈয়দ মুহাম্মদ আজিজুল হক সুন্নিয়ত ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই লক্ষ্যে তিনি সর্বপ্রথম ১৯৩২ সালে নিজ গ্রাম মেখল ফকিরহাটে প্রতিষ্ঠা করেন এমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। তিনি নিজের ক্রয়কৃত জমিতে নিজ অর্থ ব্যয়ে এ মাদ্রাসা স্থাপন করেন। এছাড়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকোটী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠার ব্যাপারেও ছিল তার সর্বশ্রেষ্ঠ অবদান। তারই একান্ত পরামর্শক্রমে হযরত সিরিকোটি (রহ.) এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এমনকি এ মাদ্রাসার জমিও তিনি পছন্দ করেন এবং ক্রয় করার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে তিনি শিক্ষানুরাগী দানবীর ব্যক্তিদের আর্থিক আনুকূল্যে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হাটহাজারী আজিজিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা, রাউজান ফতেহ নগর অদুদিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনাস্থ মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া এবং লালিয়ারহাট হামিদিয়া হোছাইনিয়া মাদ্রাসা। বলা হয়, চল্লিশ দশকের প্রারম্ভে চট্টগ্রামের আলেম আল্লামা আব্দুল হামিদ ফখরে বাংলা (রহ.) অনেক আলেমসহ কাদিয়ানীদের সাথে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মোনাজেরায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রশ্ন-উত্তরে কাদিয়ানীদের পরাজিত করায় তাকে শেরে বাংলা উপাধি দেয়া হয়। এছাড়া ১৯৫৭ সালে তিনি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলে ঘটনাক্রমে সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি সৈয়দ আলবীর সঙ্গে তাঁর বাহাছ বা তর্ক অনুষ্ঠিত হয়। উক্ত তর্ক সভায় তার জ্ঞান ও যুক্তি দেখে সৌদি গ্র্যান্ড মুফতি মুগ্ধ হন এবং তাকে সৌদি সরকারের পক্ষ থেকে অসীম জ্ঞানের স্বীকৃতি স্বরূপ ‘শেরে ইসলাম’ ওরফে ‘শেরে বাংলা’ উপাধিতে ভূষিত করে লিখিত সনদপত্র প্রদান করেন। সৌদি বাদশাহ্ ইবনে সউদ স্বয়ং তাকে রাজকীয় বিশেষ মেহমান হিসেবে সংবর্ধনা সভার মাধ্যমে সৌদি বাদশাহ্ তার অসাধারণ জ্ঞানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপঢৌকন স্বরূপ মূল্যবান পাগড়ী ও ছড়ি প্রদান করে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে অভিষিক্ত করেন।
News Title :
|| বিশেষ বিজ্ঞপ্তি ||
কুতুবদিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবী রাহমাতুল্লাহ এর ২৬ তম বার্ষিক ওরস শরীফ লাখো ভক্তের সমাগমের দ্বারা সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চাঁন্দগাঁও এক কিলোমিটার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদিত।
পটিয়ায় বেকারীর আড়ালে তৈরি হচ্ছে নকল নেসক্যাফ কফি, নীরব প্রশাসন
চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া গারাঙ্গিয়া রঙ্গীপাড়া এলাকার পরিচিত মুখ মোহাম্মদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।
সাতকানিয়া উপজেলা এলাকায় সনাতনী সম্প্রদায়ের অসহায় মহিলার ঘর নির্মানে আর্থিক সহায়তা প্রদান।
একদিকে নিজের পড়াশোনা , অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা…
দক্ষিণ আগ্রাবাদ যুবদলের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে
সন্দ্বীপের মুছাপুরের কৃতি সন্তান প্রসেনজিৎ দাস পেলেন বোর্ড অব ট্রাস্টিজ স্বর্ণপদক।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ইমামে আহলে সুন্নাত সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আলকাদেরি (রহঃ) এর ৫৭ তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ
-
Reporter Name - Update Time : 10:55 am, Monday, 13 January 2025
- 336 Time View
Tag :
Popular Post