চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ, জনাব মুহাম্মদ নুরুল আবছার এর নেতৃত্বে এসআই/মাসুদুর রহমানের সহযোগীতায়, এসআই-হাবিবুর রহমান, এএসআই/মোঃ সবুজ হোসেন, এএসআই-আরিফুল ইসলাম হক সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া মন্দিরে চুরি মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। চন্দন দাস (৪৫), ২। আব্দুল্লাহ আল মামুন (২৭) কে ০১/০৪/২০২৬ইং তারিখ রাত ০১:০০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন হরি মন্দির এলাকা হইতে এবং ৩। নুরুল ইসলাম (৪৫) কে ১/০৪/২০২৬ইং তারিখ রাত ০১:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন প্রাণ হরিদাশ রোড বাসন্তী প্রাইমারী স্কুল সংলগ্ন সুমন মেস্ত্রীর গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপরে হইতে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে চোরাইকৃত নগদ ২৫২৩/-(দুই হাজার পাচঁশত তেইশত টাকা) উদ্ধার করা হয়।
উক্ত আসামীদেরকে সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-১, তারিখ- ০১ এপ্রিল, ২০২৬; জি আর নং-৫০, তারিখ- ০১ এপ্রিল, ২০২৬; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০; মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Reporter Name 









