Dhaka , Tuesday, 4 August 2026
News Title :
​সাংবাদিকতা: পেশার স্বরূপ, নৈতিকতা ও সমাজ বিনির্মাণে ভূমিকা। সিএমপি পাহাড়তলী থানার অভিযানে ০৩ টি সি আর সাজা পরোয়ানাভুক্ত আসামী  গ্রেফতার। সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার। সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মন্দিরে চুরি মামলার ঘটনার সহিত জড়িত ০৩ জন গ্রেফতার। এই বৃদ্ধ বয়সে একটু শেষ আশ্রয়ের জন্য তিনি মানুষের দিকে তাকিয়ে আছেন। পটিয়ায় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গে মু’হূ’র্তেই জ্ব-লে উঠল তুলার গু-দাম। জুমার নামাজ আদায় করেন উত্তর শুলকবহর এশিয়ান হাউজিং সোসাইটির জামে মসজিদে এবং মসজিদের সংস্থার কাজের জন্য কিছু অর্থ অনুদান প্রদান। সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার। ব্যবসার লোভ দেখিয়ে প্রতারক পারভেজের অভিনব কায়দায় প্রতারণা।   || বিশেষ বিজ্ঞপ্তি ||

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৭

  • Reporter Name
  • Update Time : 03:41 pm, Saturday, 9 August 2025
  • 810 Time View

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। গ্রেপ্তাররা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, হত্যারহস্য উদঘাটন করতে আজ শনিবার তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি, দ্রুত এই মামলার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

Tag :
About Author Information

​সাংবাদিকতা: পেশার স্বরূপ, নৈতিকতা ও সমাজ বিনির্মাণে ভূমিকা।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৭

Update Time : 03:41 pm, Saturday, 9 August 2025